দু'পাড় ছুঁয়ে,
বহমান নদী.. 
হঠাৎ যদি থেমে যেত, বলার মত এক গল্প হত..!
আমার মরচে পড়া,
এ দেশ টা যদি.... 
সূর্যের আলো খুঁজে পেত, দেখার মত এক দৃশ্য হত ..!

শুধু কথা আর সুর ভেঙ্গে চলা, 
শুধু গানের খোঁজে, কোনো প্রানের খোঁজে, নিজে নিজে কথা বলা.. যদি রাজনীতিবিদরা, গীটার হাতে.. 
স্লোগানে সুর বেঁধে দিত, শোনার মত এক গান হত..!

এই নির্জন পথের বাঁকে, আমার স্বপ্ন যত,
ঝরা পাতার মত,
মাটিতে পড়ে থাকে.. 
যদি বাঁধন হারা,
ঝরা পাতা গুলো,
আকাশে গিয়ে উড়ে যেত,
স্বপ্ন যত সব সত্যি হত..!

দু'পাড় ছুঁয়ে,
বহমান নদী.. 
হঠাৎ যদি থেমে যেত, বলার মত এক গল্প হত..!