About Us |
||
জীবনের আহবান ♥●•٠·˙ সৈয়দ ইউসুফ তাকি -------------------------- তারুণ্যতায় দ্বীপ্ত জীবনের আহবান স্বপ্ন নিয়ে জেগেছি আজ ব্রত মহান ছোট ছোট স্বপ্ন আর অসীম ভাবনা জয়ের নেশায় মাতাল অফুরন্ত সম্ভাবনা । বন্ধুর হাতে রেখে হাত দৃপ্ত শপথ মোদের ফেরাব হাসি পাঠাব স্কুলে পথশিশুদের অনাহারে অভুক্ত মানুষের পাশে দাড়াব কোমল মমতায় ভালবাসার হাত বাড়াব । হাড় কাপানো শীতে কাউকে কষ্ঠ পেতে দেবনা পরম উষ্ণতার স্পর্শে ভূলাবো ওদের যন্ত্রনা এসিড সন্ত্রাস-নারী নির্যাতনে হব স্বোচ্ছার কন্ঠস্বর মূমুর্ষকে বাচাঁতে রক্তদানে সর্বদাই হব অগ্রসর । মানুষের মাঝে জাগাবো প্রেরণা বাড়াবো সচেতনতা হাজারো কন্ঠে ধ্বনিত হবে স্লোগান ‘জয় মানবতা মোরা ভালবাসি বাংলাদেশ ভালবাসি প্রিয় স্বদেশ বাঙালিআনায় অহংকার দেশের তরে গর্ব অশেষ । মানুষের ভালবাসা দোলা দেয় মোদের প্রাণে আমরা করব জয় তাই আজ ভালবাসার টানে মানবতার মশাল জ্বালাব বন্ধুত্তের জয়্গানে আমরা করব জয় তাই আজ জীবনের আহবানে । |
![]() |
|
